শরণখোলায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও খাদ্য সহায়তা প্রদান

শরণখোলায় ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত এবং করোনায় কর্মহীন মানুষকে খাদ্য সহায়তা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেছে ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রস্ট (ডিসিএইচটি)। পিচ উইন্ডস জাপানের (পিডব্লিউজে) আর্থিক সহায়তায় ‘ইমারজেন্সি রিলিফ অপারেশন ফর সাইক্লোন আম্ফান এন্ড কভিট-১৯ অ্যাওয়ারনেস প্রোগ্রাম’ নামের প্রকল্পের মাধ্যমে এসব উপকরণ দেয়া হচ্ছে। সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, মাছ ধরা জাল, তাবু এবং সাবান, মাস্কসহ বিভিন্ন উপকরণ। সংস্থাটি উপজেলার সাউথখালী ও রায়েন্দা ইউনিয়নে তাদের এই কর্মসূচী বাস্তবায়ন করবে।

সোমবার সকাল ১১টায় আরকেডিএস পাইলট বালিকা বিদ্যালয় মিলনায়তনে ক্ষতিগ্রস্ত কয়েকজনের হাতে খাদ্যসামগ্রি ও স্বাস্থ্য উপকরণ তুলে দিয়ে কার্যক্রমের আনুষ্ঠিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন, আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম খোকন, রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, শরণখোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, প্রকল্প ব্যবস্থাপক রনজিৎ হালদার, প্রকল্প সমন্বয়কারী সাদিয়া সামাদ মৌ, ডা. নাজমুল হোসেন, মাঠ ব্যবস্থাপক বিপ্লব কুমার বিশ্বাস, মাঠ কর্মকর্তা সুমাইয়া আক্তার প্রমূখ।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর