আ. লীগের সহযোগী সংগঠনের তিন নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ

লক্ষ্মীপুরে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবকলীগের জেলা সভাপতি বেলায়েত হোসেন বেলাল, জেলা শ্রমিকলীগের আহ্বায়ক মামুন ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রেজাউল করিম পারভেজের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ করেছে লক্ষ্মীপুর পল্লী বিদ্যুত সমিতির সাব-ঠিকাদার ও সাবেক ছাত্রলীগ নেতা তাজবিউল হোসেন রাজু। একই সাথে গত ২৯ আগষ্ট জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট সু-বিচার চেয়ে লিখিত অভিযোগ করে সে। লিখিত অভিযোগে নিজেকে জেলা ছাত্রলীগ সাবেক শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক পরিচয় দেয় রাজু।

অভিযোগে বলা হয়, তাজবিউল হোসেন রাজু লক্ষ্মীপুর পল্লীবিদ্যুত সমিতির সাব-ঠিকাদার হিসেবে কাজ করতে গিয়ে বিভিন্ন সময় হয়রানীর শিকার হয়ে আসছে। এসময় অভিযুক্তদের নিয়ন্ত্রনে কাজ করতে ভয়ভীতি দেখা এবং দুই ধাপে ৭ লক্ষ টাকা দাবী করে তারা। তবে তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় কর্মস্থলে যেতে বাধা সহ মারধরের হুমকি দেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়। বর্তমানের অভিযুক্তদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন রাজু।

এসব ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার দাবী করে তাজবিউল হোসেন রাজু।

তবে নিজের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি বেলায়েত হোসেন বেলাল জানান তিনি রাজু নামের কাউকে চিনেন না। তিনি বলেন, পল্লী বিদ্যুতের সাব-ঠিকাদারের লোকজনকে স্থানীয়রা মারধর করেছে বলে শুনেছি। সবুজ নামের যুবদল নেতাকে প্রশ্রয় দেয়ার অভিযোগের বিষয়ে তিনি জানান, সোহাগ আমার আত্মীয় হলেও কোন অনিয়মে তাকে প্রশ্রয় দিই নি। প্রয়োজনে আপনারা তদন্ত করে দেখতে পারেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর