চট্টগ্রামে ষোলশহর এলাকায় রেলওয়ের জায়গায় গড়ে তোলা ৩৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রায় ১ একর জায়গা উদ্ধার করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ষোলশহরের আমিন জুট মিলের পাশে নাজিরহাট সেকশনের রেল লাইনের দুই পাশে উক্ত উচ্ছেদ অভিযান চালানো হয়।
রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মাহবুবুর করিম বলেন, নাজির হাট সেকশনে রেললাইনের দুইপাশে সেমিপাকা ও আধা সেমিপাকা মিলিয়ে ৩৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রায় ১ একর জমি উদ্ধার করা হয়।
রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক সাদেকুর রহমান ও ভূ-সম্পত্তি কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এই উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন। উচ্ছেদ অভিযানে সহায়তা করেন পুলিশ ও আরএনবির ৮১ জন সদস্য।
বার্তা বাজার / ডি.এস