না ফেরার দেশে পাড়ি জমালেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। মস্তিষ্কের অস্ত্রোপচারের পর তিন সপ্তাহের বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮৫ বছর।
আজ(সোমবার) নয়াদিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি তার ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় এক টুইট বার্তায় নিশ্চিত করেন।
চলতি মাসের ৯ তারিখ রাতে দিল্লির বাড়িতে বাথরুমে পড়ে গুরুতর আহত হন ভারতের সাবেক এ রাষ্ট্রপতি। পর দিন সকাল থেকে তার স্নায়ুতে কিছু সমস্যা দেখা দেয়। এরপর চিকিৎসকদের পরামর্শে দ্রুত ভর্তি করা হয় হাসপাতালে।
কেএস/বার্তাবাজার