তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী এ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক বলেছেন, বঙ্গবন্ধুর আজন্ম লালিত সোনার বাংলার প্রযুক্তি নির্ভর আধুনিক রুপ ডিজিটাল বাংলাদেশ গঠনের মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ আজ আর স্বপ নয়, বাস্ববতা। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশর এই উন্নয়ন অগ্রযাত্রা এখন বিশ্বের বিস্ময়।
সোমবার দুপুরে প্রতিমন্ত্রী নাটোরের সিংড়া উপজেলার রহমত ইকবাল অনার্স কলেজ মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্য স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এ সময় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌসসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
বার্তাবাজার/অমি