অক্সিজেনের উদ্দীপনায় ২য় পর্যায়ে হরিপুরে নিমের বাতায়ন

বছরজুড়ে চলছে সেচ্ছাসেবী সংগঠন ‘অক্সিজেন’ এর নানাবিধ কার্যক্রম। তৃতীয় ধাপে বৃক্ষরোপণসহ করোনা মোকাবেলায় স্যানিটাইজার, মাস্ক, ত্রাণ থেকে শুরু করে সকল কার্যক্রম চলছে অবাধেই।

এর আগে জুলাই মাসে কৃষ্ণচুড়া, নিমগাছ রোপন ছিলো সে ধারাবাহিকতার অংশ। ঔষধি গাছের অস্তিত্ব বজায় রাখতে এই বছরে ১৭৫টি নিমগাছ রোপণ করছে ‘অক্সিজেন’। এই মহৎ উদ্যোগকে সাদুবাদ জানিয়ে অর্থ সহায়তায় এগিয়ে এসেছে হরিপুর উপজেলা প্রশাসন।

সেচ্ছাসেবী সংগঠন ‘অক্সিজেন’ সভাপতি মোজাহেদুর ইসলাম ইমন বলেন, দিনদিন ঔষধি গাছগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। নিমের বহুবিধ গুণের কথা আমরা কমবেশি সবাই জানি। আমরা হরিপুর উপজেলায় প্রতি বছর নিম গাছ রোপন করার যে পরিকল্পনা করেছি তারই ধারাবিকতায় চলছে আমাদের মিশন। প্রতিবছর এই ধারা অব্যাহত থাকবে ইনশাল্লাহ।

‘অক্সিজেন’ সাধারণ সম্পাদক সাইদুজ্জামান সাগর বলেন, একটু ভেবে দেখেছেন কি? একটি গাছ পঞ্চাশ বছরে যে উপাদান ও সেবা দিয়ে থাকে তার আর্থিকমূল্য প্রায় চল্লিশ লাখ টাকা। এছাড়াও নিমগাছের রয়েছে পরিবেশ রক্ষা ও রোগবালায়ের বিরুদ্ধে অনস্বীকার্য ভুমিকা। সে ধারাবাহিকতায় আমাদের সকলের সম্মিলিত যে প্রচেষ্টা, ঔষধি গাছকে টিকিয়ে রাখার যে লড়াই এটা প্রতিবছর চলবে ইনশাআল্লাহ। এছাড়াও তিনি উপজেলা প্রশাসনসহ সকল দাতা এবং ‘অক্সিজেন’ এর সকল সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান।

উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আব্দুল করিমসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর