দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরো ২ হাজার ১৭৪ জন। এদিনে মৃত্যু হয়েছে ৩৩ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪ হাজার ২৮১ জনে। মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ লাখ ১২ হাজার ৯৯৬ জন।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে করোনাভাইরাস সম্পর্কিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এছাড়া ২৪ ঘন্টায় ২ হাজার ৯৮০ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ৪ হাজার ৮৮৭ জন।
বার্তাবাজার/কে.জে.পি