ঘাটাইলে শিক্ষা কর্মকর্তার দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

সোমবার টাংগাইলের ঘাটাইল উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন ও সমাবেশ করেছে উপজেলার প্রাথমিক শিক্ষকরা। প্রতিবাদ সমাবেশ শেষে সাধারন শিক্ষকদের পক্ষ থেকে শিক্ষকদের স্বার্থ সংশ্লিষ্ট একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রদান করা হয়।

উপজেলা পরিষদ চত্ত্রে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, ঘাটাইল উপজেলা শাখার উদ্যোগে এই সমাবেশ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।উপজেলার ১৭২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষক এই সমাবেশে অংশগ্রহণ করে।বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি আয়োজিত, ঘাটাইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক নাজমুল হাসান সোহাগের সভাপতিত্ব করেন সংগঠনে সভাপতি মোঃ এমরান হোসেন।

প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি কাজী জহুরুল হক, সিনিয়র যুগ্ম সম্পাদক রশিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান তালুকদার, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।

শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে দুর্নীতির বিষয়ে জানতে চাওয়া হলে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম লেবু বলেন,”শিক্ষকদের স্বার্থ রক্ষার্থে শিক্ষকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। শিক্ষা অফিসারের বিরুদ্ধে আনীত অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সাথে নিয়ে খতিয়ে দেখা হবে এবং অভিযোগ প্রমাণিত হলে যথাযত ব্যবস্থা নেওয়া হবে।

লিখিত স্মারকলিপির বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার মুঠোফোনে জানায় আমি লিখিত স্মারকলিপি পেয়েছি আমি শিক্ষা সচিব বরাবর পাঠিয়ে দেবো ব্যবস্থা নেবে সরকার।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর