নাটোরের বড়াইগ্রামে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে মোঃ জাহাঙ্গীর আলম যোগদান করেছন।
সোমবার সকাল ১০ টায় তিনি বড়াইগ্রামের উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। বড়াইগ্রাম উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোছাঃ মোহাইমিনা শারমিন নবাগত ইউএনও কে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরন করেন।
উল্লেখ্য, গত ২৩ আগস্ট বড়াইগ্রামের সদ্য সাবেক সফল ইউনএনও আনোয়ার পারভেজ সিরাজগঞ্জ সদরে বদলী হয়ে গেলেও অাজ সোমবার মোঃ জাহাঙ্গীর আলম বড়াইগ্রামের নবাগত ইউএনও হিসেবে যোগদান করলেন। ইউএনও মোঃ জাহাঙ্গীর আলম এর অাগে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
বার্তাবাজার/অমি