দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় বাড়ীর পাশে খেলতে গিয়ে পানিতে পড়ে ইমন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত ইমন উপজেলার সুজাপুর গ্রামের রাজবংশী এলাকার আনিছুর রহমানের ছেলে।
আজ সোমবার (৩১ আগস্ট) দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, নিহত শিশু ইমন তার খেলার সাথীদের সাথে বাড়ীর কাছে পরিত্যাক্ত ইট ভাটার পাশে খেলতে গেলে ভাটার খননকৃত একটি ডোবায় পড়ে গিয়ে হাবুডুবু খেতে থাকলে তার খেলার সাথীরা চিৎকার শুরু করে। খেলার সাথীরা বাড়ীতে খবর দিতে ছুটে আসে। পরে পরিবারের লোকজন ও এলাকাবাসী সেখানে গিয়ে ইমনকে মৃত উদ্ধার করে।’
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফখরুল ইসলাম।
বার্তাবাজার/অমি