দেশের জনগণের জন্য যে করোনা ভ্যাকসিন কার্যকর হবে, সেটাই ট্রায়ালের পর কেনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে এম আবদুল মোমেন।
আজ সোমবার(৩১ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধুর হত্যা সংক্রান্ত এক আলোচনা সভায় একথা বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত ৫জন খুনি আছেন। যাদের মধ্যে ২ জনের তথ্য রয়েছে। যুক্তরাষ্ট্রের পাশাপাশি কানাডায় পলাতক আরও একজনের তথ্যও মন্ত্রণালয়ের কাছে আছে। এছাড়া রাশেদ চৌধুরীকে ফেরাতে তৎপর হয়েছে যুক্তরাষ্ট্র। নাগরিকত্ব ইস্যুতে তার মিথ্যা তথ্যের বিরুদ্ধে নথি পাঠাচ্ছে ঢাকা। নূর চৌধুরীর বিষয়েও তৎপরতা চলছে বলেও জানান তিনি।
বার্তাবাজার/কে.জে.পি