আমি এখনও সেই দরখাস্ত পাইনি: আইনমন্ত্রী

সস্প্রতি বেগম খালেদা জিয়ার পরিবার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তার মুক্তির এক্সটেনশন চেয়ে আবেদন করেছে। সেটা এখনও আমি পাইনি। পেলে দরখাস্ত দেখে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আজ সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে অনলাইনে কেবিটেন বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

আইনমন্ত্রী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে বলেছেন, তিনি একটি দরখাস্ত পেয়েছেন৷ আগামী সেপ্টেম্বরের ২৪ তারিখ ছয় মাস শেষ হয়ে যাবে। তারা সেটার এক্সটেনশন চেয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী সেই দরখাস্তের কপি আমার কাছে পাঠিয়েছেন। তবে সেটা এখনও আমার কাছে এসে পৌঁছায়নি। দরখাস্তে কি লিখেছেন সেটা এখনও আমি জানি না। সেক্ষেত্রে আমি কি বিবেচনা করবো? দরখাস্ত না পড়ে কথা বলাটা আমার ঠিক হবে না।

তিনি আরও বলেন, নিশ্চিয়ই খালেদা জিয়াকে যখন ৬ মাস আগে একবার প্রধানমন্ত্রী মানবিক কারণে মুক্তি দিয়েছিলেন। সেটা আমরা তার (খালেদা জিয়া) স্বাস্থ্যের অবস্থা বিবেচনা করে দরখাস্তে কি লেখা আছে সে সব বিবেচনা করে সিদ্ধান্ত দেবো।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর