‘জিয়া ছিলেন পাকিস্তানের এক নম্বর এজেন্ট’

জিয়াউর রহমান পাকিস্তানের এক নম্বর এজেন্ট ছিলেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন।

সোমবার (৩১ আগস্ট) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর কৃষক লীগ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ২৩ জুন পাকিস্তানের লে. কর্ণেল জিয়াউর রহমানকে চিঠি দিয়েছিলেন। তিনি চিঠিতে বলেছিলেন “তোমার স্ত্রী এবং সন্তানরা ভালো আছে। মেজর জলিলের ব্যপারে সতর্ক থেকো।”

এসএম কামাল বলেন, তিনি (জিয়াউর রহমান) যে পাকিস্তানের এজেন্ট, সেটা এই চিঠিতেই প্রমাণিত।

তিনি বলেন, মুক্তিযুদ্ধে যে সেনা অফিসাররা অংশগ্রহণ করেছিল, তাদের হত্যা করেছিল জিয়াউর রহমান। বিমান বাহিনীর সদস্যদের হত্যা করেছিল জিয়াউর রহমান। আওয়ামী লীগের নেতাকর্মীদের গুম-খুন করেছিল জিয়াউর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া বলেন, জিয়াউর রহমান যে বঙ্গবন্ধুর খুনে সম্পৃক্ত ছিল তা জাতিকে বঙ্গবন্ধুর খুনি ফারুক এবং রশিদই জানিয়েছিল।

খালেদা জিয়ার সমালোচনা করে বিপ্লব বড়ুয়া বলেন, খালেদা জিয়া শপথ ভঙ্গ করে এতিমের টাকা আত্মসাত করেছেন।

ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের সভাপতি মোঃ মকছুদুল ইসলামের সভপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ হালিম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি।

বিশেষ অতিথির বক্তব্যে কৃষক লীগ সভাপতি সমীর চন্দ বলেন, কৃষক লীগের বিরুদ্ধে চাঁদাবাজি ও টেন্ডারবাজির অভিযোগ নেই। তিনি বলেন, কৃষকরা ক্যাসিনো বুঝেনা, কৃষক লীগের নেতারাও বুঝে না।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর