টাকার বিনিময়ে শিশুধর্ষণের ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা ইউপি সদস্যের (ভিডিওসহ)

মানিকগঞ্জে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। পরে ৫০ হাজার টাকার বিনিময়ে মুচলেকা দিয়ে এ ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করেছেন স্থানীয় ইউপি সদস্য। পরে খবর পেয়ে পুলিশ আটক করেছে অভিযুক্ত ধর্ষককে।

পুলিশ জানায়, গত শনিবার(২৯ আগস্ট) সন্ধ্যায় শিবালয় উপজেলায় ৫ম শ্রেণির ছাত্রীকে বাড়িতে একা পেয়ে প্রতিবেশী জব্বার আলী ধর্ষণ করে। এসময় শিশুটির চিৎকারে স্থানীয়রা ছুটে এসে জব্বারকে আটক করে। ওইদিন রাতেই বিষয়টি মীমাংসার জন্য সালিশ বৈঠক করেন স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন ও মাতব্বররা। এসময় ৫০ হাজার টাকা জরিমানার বিনিময়ে শিশুটির মায়ের কাছ থেকে মুচলেকা নিতে চান তারা। তবে তাতে রাজি হননি মা। পরে বিষয়টি জানতে পেরে সকালে অভিযান চালিয়ে অভিযুক্ত জব্বারকে আটক করে পুলিশ।

শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিবালয় থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ কবির জানান, ভিকটিমকে আমরা উদ্ধার করেছি। এবং সারারাত অভিযানে অভিযুক্ত ধর্ষককে আটক করেছি। এ ঘটনায় শিশুটির পরিবারকে বিচারের জন্য সব ধরনের সহায়তা দেয়া হবে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর