পরীক্ষার এক মাস আগে ঘোষণা চায় এইচএসসি পরীক্ষার্থীরা

গত পয়লা এপ্রিল হওয়ার কথা ছিলো এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা। কিন্তু দেশব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের তাণ্ডবে দীর্ঘ সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় থমকে গেছে লেখাপড়া। তাই পরীক্ষা শুরুর অন্তত একমাস আগে সময় ঘোষণার দাবী জানিয়েছেন এইচএসসি শিক্ষার্থীরা।

এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেবে সাড়ে ১৪ লাখ পরীক্ষার্থী। বারবার সরকারের এমন গৎবাঁধা বুলিতে নির্বাসনে মনোযোগ। করোনা স্টেশনে থমকে যাওয়া লেখাপড়ার রেলগাড়ি আবার চালু করতে একটু বেশি সময় চান পরীক্ষার্থীরা।

কিন্তু পরীক্ষা নিয়ে এখনও আগের অবস্থানে সরকার। সব প্রস্তুতি সম্পন্ন, শুধু ঠিক হয়নি দিনক্ষণ।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর