ভারতের হাওড়ার বেলুড়ে জ্বরের কারণে রান্না না করতে পারায় স্ত্রী রুমকির গায়ে কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দিলেন স্বামী দিব্যেন্দু। গত ২৭ আগস্ট রুমকি মুখোপাধ্যায়ের নামে ওই গৃহবধূর জ্বর আসে।
সেই সময় তিনি স্বামী দিব্যেন্দু মুখোপাধ্যায়কে জানান, শরীর খারাপের কারণে রান্না করা তার পক্ষে সম্ভব না। এই নিয়ে ২জনের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে রুমকির গায়ে কেরোসিন ঢেলে জ্বালিয়ে দেয় স্বামী দিব্যেন্দু।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রুমকির শরীরের অনেকটাই পুড়ে গিয়েছে। তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক
বার্তাবাজার/কে.জে.পি