কালীগঞ্জে নদীতে ডুবে এক মানসিক প্রতিবন্ধীর মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জ চিত্রা নদীতে ডুবে এক মানসিক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল সাড়ে সাতটার দিকে।

কালীগঞ্জ পৌরসভার হেলাই গ্রামের আফজাল মন্ডলের ছেলে মানসিক প্রতিবন্ধী সৌখিন মন্ডল (৩০) সকালে হেলাই গ্রামের চিত্রা নদীর ব্রীজের উপর থেকে অসতর্কতা বসত সে নদীতে পড়ে যায়। এলাকাবাসি ও কালীগঞ্জ ফায়ার সার্ভীসের টিম প্রায় দেড় ঘন্টা অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর