অস্ত্র মামলায় পাপিয়া দম্পতির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানের বিরুদ্ধে অস্ত্র মামলার সাক্ষ্যগ্রহণ শুরু আজ। সাক্ষ্যগ্রহণের জন্য কারাগার থেকে পাপিয়া ও তার স্বামীকে আদালতে নেয়া হয়েছে।

সোমবার(৩১ আগস্ট) দুপুরে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের জেষ্ঠ্য বিচারক কে এম ইমরুল কায়েসের আদালতে প্রথম দিনে সাক্ষ্য দিবেন মামলার বাদী। এ সময় মামলায় জব্দ করা আলামতও আদালতে জমা দেয়া হবে।

এর আগে ৩০শে আগস্ট পাপিয়া দম্পতির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত।

গত ৩০শে জুন অস্ত্র মামলায় পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় র‌্যাব।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর