করোনায় দিশেহারা পুরো বিশ্ব। তেমনি ভারতে দিন দিন করোনার সংক্রমণ বেড়েই চলেছে। একদিনে করোনা সংক্রমণে আবার রেকর্ড গড়ল দেশটি। গতকাল রবিবার ভারতে ৭৮ হাজার ৭৬১ জনের করোনা শনাক্ত করা হয়েছে। এর আগে ২৪ ঘণ্টার এত মানুষ শনাক্ত হয়নি বিশ্বের কোথায়ও।
রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রে জুলাইয়ের ১৬ তারিখ একদিনে মোট শনাক্ত হয়েছিলেন ৭৭ হাজার ২৯৯ জন। ভারত এই রেকর্ড ছাড়িয়ে যায় গত বৃহস্পতিবার।
ভারতে এ পর্যন্ত ৩৬ লাখ ১৯ হাজার ১৬৯ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে মারা গেছে ৬৪ হাজার ৬১৭ জন।
ওয়ার্ল্ডওমিটারের হিসাব মতে, সোমবার বাংলাদেশ সময় সকাল পর্যন্ত বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৮ লাখ ৫০ হাজার ৫৮৮তে দাঁড়িয়েছে। করোনা রোগী শনাক্ত হয়েছেন, ২ কোটি ৫৩ লাখ ৮৩ হাজার ৯৯৩ জন। সুস্থ হয়েছেন ১ কোটি ৭৭ লাখ ৬ হাজার ৬৬৭ জন।
বার্তাবাজার/অমি