বিয়ের প্রলোভন দেখিয়ে হোটেলে নিয়ে ধর্ষণ, শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা

ইতালী প্রবাসী এক যুবকের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে হোটেলে নিয়ে এক শিক্ষর্থীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

ফেসবুকে পরিচয়ের সূত্রে দীর্ঘদিন ইতালী প্রবাসী বায়েজিদের সঙ্গে প্রেমের সম্পর্ক হয় ভুক্তভোগী শিক্ষার্থীর। এরপর বায়েজিদের সাথে হোটেলে গিয়ে ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যার চেষ্টাও করেছে ওই শিক্ষার্থী।

রবিবার (৩০ আগস্ট) দুপুরে মাদারীপুর সদর উপজেলার ভূঁইয়া ইন আবাসিক হোটেলে এই ঘটনা ঘটে। এই ঘটনায় হোটেল ম্যানেজারসহ ধর্ষণের সহযোগী ৪ জনকে আটক করেছে মাদারীপুর থানা পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্র জানিয়েছে, ইতালী প্রবাসী বায়েজিদ বিদেশে থাকা অবস্থায় ফেসবুকে দীর্ঘদিন প্রেমের পর সহযোগীদের নিয়ে মাদারীপুর শহরের ভূঁইয়া ইন আবাসিক হোটেলে সকাল থেকে দুপুর পর্যন্ত বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে। এরপর বিয়ে করতে না চাওয়ায় ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছে ওই শিক্ষার্থী।

অভিযুক্ত বায়েজিদ মাতুব্বর শিবচর উপজেলা নিলখী এলাকার আক্কাস মাতুব্বরের ছেলে। ধর্ষণের শিকার শিক্ষার্থীর বাড়ি মাদারীপুর সদর উপজেলায়। অভিযুক্ত বায়েজিদের বিরুদ্ধে ধর্ষণ মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও এই ঘটনায় ভূঁইয়া ইন হোটেলের ম্যানেজারসহ ৪ সহযোগীকে আটক করেছে পুলিশ। ধর্ষণের শিকার শিক্ষার্থী মাদারীপুর সদর হাসপাতালে চিৎকিসাধীন রয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. কামরুল ইসলাম মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা প্রাথমিকভাবে হোটেল ম্যানেজারসহ ৪ জনকে আটক করেছি এবং একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর