মিশরে সন্ত্রাস বিরোধী অভিযানে ৭৭ উগ্রবাদী জঙ্গি নিহত

মিশরে সন্ত্রাস বিরোধী অভিযানে ৭৭ জন উগ্রবাদী জঙ্গি নিহত হয়েছে। শুধু জঙ্গিই নয়, এই অভিযান পরিচালনা করতে গিয়ে সশস্ত্র বাহিনীর ৩ জন কর্মকর্তা ও ৪জন সৈন্য শহীদ হয়েছেন। জুলাই মাসের ২২ তারিখ থেকে আগস্ট মাসের ৩০ তারিখ পর্যন্ত এই অভিযান চালায়।

গতকাল রোববার (৩০ আগস্ট) এমনটাই জানিয়েছেন মিশরের সশস্ত্র বাহিনীর কমান্ড ইউনিটের একজন জেনারেল। খবর আরব নিউজের।

সিনাই অঞ্চলে জঙ্গিদের ৩১৭টি গুহা ছিল। সেগুলোতে বিস্ফোরক দ্রব্য ও অস্ত্র রাখা হয়েছিল। গুহাগুলো ধ্বংস করা হয়েছে। এছাড়া সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত ১০টি গাড়িও গুড়িয়ে দেওয়া হয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর