বিশ্বব্যাপী করোনার সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে। কোনও ভাবেই থামানো যাচ্ছে না এর তাণ্ডব। এ পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃত্যুর সংখ্যা সাড়ে আট লাখ ছাড়িয়েছে।
বিশ্বে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৫৪ লাখ। গত ২৪ ঘণ্টায় আরও ৪ হাজার ২শ’ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছে প্রায় সোয়া দু’লাখ।
মহামারীতে সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র-ব্রাজিল; দু’দেশেই রবিবার প্রাণহানি নেমে আসে ৪শ’র নিচে। যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ১ লাখ ৮৭ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত পৌনে ৬২ লাখ মানুষ।
কোভিড-১৯ এ পর্যন্ত প্রায় ১ লাখ ২১ হাজার মৃত্যু দেখেছে ব্রাজিল। আক্রান্ত পৌনে ৩৯ লাখ।
মৃত্যুতে বিশ্বের তৃতীয় শীর্ষ দেশ মেক্সিকোতে প্রাণহানি ৬৪ হাজার ছাড়িয়েছে।
পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে কলম্বিয়া, পেরু, আর্জেন্টিনা’সহ লাতিন আমেরিকার দেশগুলোতে।
জুনের পর প্রথম রেকর্ড ১৭শ’র বেশি নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে যুক্তরাজ্যে। এছাড়া সংক্রমণ বৃদ্ধি অব্যাহত রয়েছে ইউরোপের দেশ ফ্রান্সে।
বার্তাবাজার/অমি