পাকিস্তানকে ‘চীনের পুতুল’ বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

পাকিস্তান এখন চীনের হাতের পুতুলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতীয় সংবাদমাধ্যমকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

ইমরান খানের কটাক্ষের জবাবে এস জয়শঙ্কর বলেন, ভারত কখনওই আমেরিকা বা অন্য কোনও দেশের হাতের পুতুল ছিল না, ভবিষ্যতেও হবে না।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে পাকিস্তানের প্রধানমন্ত্রী দাবি করেন, বেইজিংকে ঠেকানোর দায়ে ওয়াশিংটনের আজ্ঞাবহ হয়েছে নয়াদিল্লি। আমেরিকাসহ পশ্চিমী রাষ্ট্রগুলো চীনের উত্থান ঠেকাতে ‘প্রক্সি’ হিসেবে ভারতকে ব্যবহার করছে বলেও অভিযোগ করেছিলেন তিনি। সেই সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘‘চীনই একমাত্র দেশ যারা বরাবর আমাদের পাশে থেকেছে। তাই পাকিস্তানের ভবিষ্যৎকে চীনের ভবিষ্যতের সঙ্গে জড়িয়ে নিয়েছি আমরা।’

পাক প্রধানমন্ত্রীর এমন অভিযোগ প্রসঙ্গে এস জয়শঙ্করের বলেন, ‘যারা এমন কথা বলেন, তারা সম্ভবত নিজেদের দেশের ইতিহাসটাই ব্যাখ্যা করেন।’

এস জয়শঙ্কর আরও বলেন, কয়েক দশক ধরে আমেরিকার অনুগত হয়ে থাকার পরে গত এক দশকে পাকিস্তান সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে চিনের হাতের পুতুলে পরিণত হয়েছে। কিন্তু ভারত বরাবরই তার স্বকীয় চরিত্র বজায় রেখেছে।

সূত্র: আনন্দবাজার

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর