গত ৭ আগস্ট রাজধানীর সংসদ ভবন এলাকার চন্দ্রিমা উদ্যান সংলগ্ন লেক রোডে পর্বতারোহী রেশমা নাহার রত্নাকে চাপা দেয়া মাইক্রোবাসের চালক মো. নাঈম আদালতে ঘটনার দায় স্বীকার করেছেন। আজ দারুস সালামের ২ দিনের রিমান্ড শেষ হয় আজ।
আজ রোববার(৩০ আগস্ট) ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারীর আদালতে জবানবন্দি দেন তিনি। এরপর বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
জবানবন্দিতে মাইক্রোবাস চালক এস এম দারুস সালাম বলেন, আমি রাজধানীর সংসদ ভবন এলাকার চন্দ্রিমা উদ্যান সংলগ্ন লেক রোডে দিয়ে মাইক্রোবাস চালিয়ে যাচ্ছিলাম। এ সময় রেশমা নাহার রত্নার সাইকেলে আমার মাইক্রোবাসের ধাক্কা লাগে। ধাক্কা মারার পর আমি লোকজনের ভয়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যাই। এরপর আমি শুনতে পাই আমার মাইক্রোবাসে ধাক্কা লাগা তরুণী মারা গেছেন।
এদিন ২ দিনের রিমান্ড শেষ তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ।
অপরদিকে চালক দারুস সালামের আইনজীবী ইমরুল হাসান জামিন চেয়ে আবেদন করেন। বিচারক তার জামিন শুনানির জন্য সোমবার দিন ধার্য করেন।
বার্তাবাজার/কে.জে.পি