নারায়ণগঞ্জের ফতুল্লায় হোটেলে কুকুরের মাংস সরবরাহের অভিযোগে ২ যুবককে মারধর করেছে স্থানীয়রা। এ সময় এ সময় ২ যুবকের কাছ থেকে ৫০ কেজি মাংস উদ্ধার করা হয়েছে। আর এ ঘটনার ভিডিও এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
গতকাল শনিবার (২৯ আগস্ট) রাত বারোটার সদর উপজেলার ফতুল্লা থানার পাগলা বাজার এলাকায় ঘটনাটি ঘটে।
বস্তাভর্তি মহিষের মাংসকে কুকুরের বলে অভিযোগ তুলেছে স্থানীয়রা।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল বলেন, শনিবার রাত ১২টার সময় ২ যুবক পাগলা বাজারের বিভিন্ন বিরিয়ানির দোকানে মাংস সরবরাহ করতে আসে। এ সময় স্থানীয়রা ওই মাংসকে কুকুরের মাংস বলে অ্যাখ্যা দেয় এবং সরবরাহকারী ২ যুবককে মারধর করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দুই যুবককে থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি ওই ২ যুবক ভারত থেকে আমদানিকৃত মহিষের মাংস হোটেলে সরবরাহ করে থাকে। আমরা তাদের কাগজপত্রসহ মাংসগুলো চেক করে বিষয়টির সত্যতা পেয়েছি।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, ওই ২ যুবক আমদানি করা মহিষের মাংস বিভিন্ন বিরিয়ানির দোকানে সরবরাহ করে। এলাকাবাসী যখন জানতে পারে মাংসগুলো ভারত থেকে আসে। তখন তারা প্রথমে বলে যে, ভারতের ওরা হিন্দু। ওরা জবাই করে না তাই এ মাংস খাওয়া যাবে না। এরপর উত্তেজিত স্থানীয়রা সেগুলোকে কুকুরের মাংস বলে আখ্যা দিয়ে ২ যুবককে পিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উত্তেজিত জনতার রোষাণল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
তিনি আরও জানান, থানায় এ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তবে মারধরের শিকার ওই ২ যুবক লিখিত কোন অভিযোগ করেনি।
হোটেলে কুকুরের মাংস সরবরাহের অভিযোগে নারায়ণগঞ্জে ২ যুবককে পিটুনি
হোটেলে কুকুরের মাংস সরবরাহের অভিযোগে নারায়ণগঞ্জে ২ যুবককে পিটুনিবিস্তারিত জানতে ক্লিক করুনhttp://bartabazar.com/archives/207923
Gepostet von Barta Bazar am Sonntag, 30. August 2020
বার্তাবাজার/কে.জে.পি