চেয়ারম্যানের কাছে নালিশ করায় ভোলার সদর উপজেলায় একপরিবারের চার জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়েছে। শনিবার রাত ৯ টায় পশ্চিম ইলিশা ৪নং ওয়ার্ডের বান্দের পাড় এলাকায় এঘটনা ঘটে।
আহতরা হলেন, ওই এলাকার জাহাঙ্গীর সিকদার(৪৫), মনজু (৩৫), জুলেখা, (৪০)আমিন (২৫)।
আহত জাহাঙ্গীর এর ভাই শাহে আলম জানান, আমার ভাইয়ের বাড়ীতে ছাগল নিয়ে লার্ড বাড়ীর লোকজনের সাথে কথা কাটাকাটি হয়। বিষয়টি স্থানীয় চেয়ারম্যান গিয়াসউদ্দিনকে জানালে আলী লার্ডের নেতৃত্বে সুমন লার্ড, সুজন লার্ড,হাবিব চৌকিদার, কাশেম সিকদার, ইব্রাহীম আমার ভাই জাহাঙ্গীরের ওপর হামলা করে। এসময় ভাইয়ের ছেলেসহ মহিলারা এগিয়ে আসলে তাদের ওপরও হামলা চালানো হয়। পরে আমার ভাই আমার দোকানে এসে আশ্রয় নিলে দোকান ভাঙচুর করে তারা।
অভিযুক্ত লার্ড পরিবারের প্রধান আলী লার্ডের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও পাওয়া যায়নি।
ইলিশা ফাঁড়ির ইনচার্জ শ্রী রতন শীল জানান, আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি এবং লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নিবো।
বার্তা বাজার / ডি.এস