মেহেরপুরের মুজিবনগরের বাগোয়ান-আনন্দবাস সংযোগ সড়ক থেকে ৮১ বোতল ফেনসিডিলসহ কামাল হোসেন(৩৬) নামের একজনকে আটক করেছে মুজিবনগর থানা পুলিশ। রবিবার ভোর সাড়ে ৫টার দিকে তাকে আটক করা হয়।
এসয় মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যায় কামালের সহযোগী মেহেরপুর হোটেল বাজার পাড়ার মহি এর ছেলে শাওন।
আটক কামাল হোসেন মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল রাস্তা পাড়ার মহিদুল ইসলামের ছেলে।
আটক কামাল হোসেনের নামে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে ও ফেলে যাওয়া মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাশেম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আনন্দবাস,বাগোয়ান এলাকায় অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন সময় আসামিকে ৮১ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। তার বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দেওয়া হয়েছে।
বার্তা বাজার / ডি.এস