টাঙ্গাইলে করোনায় পুলিশ সদস্যের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে টাঙ্গাইলের গোপালপুর থানার এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। রোববার (৩০ আগস্ট) সকালে ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত পুলিশ সদস্য হলেন, সাধন চন্দ্র বর্মন (৪২)। তিনি গোপালপুর থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

সাধন চন্দ্র বর্মন ১৯৯৭ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দান করেন। তার বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধামপুর গ্রামে। তার বাবার নাম পুলিশ বিহারী। তিনি স্ত্রী এবং দুই ছেলে রেখে গেছেন।

গোপালপুর থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, গত ১২ আগস্ট সাধন চন্দ্র বর্মন করোনায় আক্রান্ত হন। পরে প্রথমে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৪ আগস্ট রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পাঠানো হয়। প্রথম দিকে তার হালকা জ্বর, সর্দি এবং কাশি হয়। পরে তার শ্বাসকষ্ট শুরু হয়। এর পর থেকে তিনি আইসিইউতে ছিলেন। গতকাল থেকে তার তীব্র শ্বাসকষ্ট শুরু হয়। পরে গতকাল শনিবার থেকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। পরে আজ সকালে লাইফ সার্পোটে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর