তুরস্ক কোনো হুমকিতে মাথা নত করবে না: এরদোগান

চলমান ভূমধ্যসাগর সংকট নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন তুরস্ক কোনো হুমকিতে মাথা নত করবে না।

আজ রোববার তুরস্কের ৯৮-তম বিজর দিবস উপলক্ষে আঙ্কারায় এক ভাষণে তুর্কি প্রেসিডেন্ট এ কথা বলেন। ১৯২২ সালে গ্রিক বাহিনী দামলুপিনারে তুরস্কের হাতে যুদ্ধে পরাস্ত হয়।

বিজয় দিবসের বক্তৃতায় পূর্ব ভূমধ্যসাগরে উত্তেজনা নিয়ে এরদোগান বলেন, পূর্ব ভূমধ্যসাগরে বিশেষ করে (ভয় দেখানো বা ব্লাকমেইল করে) তুরস্ক কোনো হুমকিতে মাথা নত করবে না বলে জানান এরদোগান। এতে আন্তর্জাতিক আইন ও দ্বিপক্ষীয় চুক্তি থেকে তার অধিকার রক্ষা করতে হবে।

ভূমধ্যসাগরে তেল-গ্যাস অনুসন্ধান নিয়ে তুরস্কের সঙ্গে গ্রিসের উত্তেজনা চলছে। এরই মধ্যে আইওনিয়ান সাগরে আঞ্চলিক জলসীমা দ্বিগুণ করার ঘোষণা দিয়েছে গ্রিস। এ নিয়ে আঙ্কারার পক্ষ থেকে অ্যাথেন্সকে যুদ্ধের হুমকি দেয়া হয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর