তেঁতুলিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে আনসারী (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (৩০ আগস্ট) বিকেলে উপজেলার দেবনগড় ইউনিয়নের দফাদার পাড়ায় এ দূর্ঘটনা ঘটে।

মৃত শিশু আনসারী দেবনগড় ইউনিয়নের দফাদার পাড়ার মকছেদ আলির ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শিশু আনসারী বিকেলে নিজ বাড়িতে খেলাধুলা করছিল। এ সময় সে খেলার ছলে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করলে না পেয়ে একপর্যায়ে আনসারীকে পুকুরের পানিতে মৃত অবস্থায় ভাসতে দেখে। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে বাসায় নিয়ে আসে।

দেবনগড় ইউনিয়নের চেয়ারম্যান মহসীন আলী পুকুরের পানিতে ডুবে শিশু আনসারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেেছন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর