তুমি ফিরে এসো নিওয়েলসে, যেটা তোমারই ক্লাব: আর্জেন্টিনার রাষ্ট্রপতি

লিওনেল মেসির বার্সেলোনা ছাড়ার ঘোষণার পর পুরো বিশ্ব এখন টালমাটাল। তার এমন ঘোষণার পর স্বাভাবিকভাবেই বড়সড় ধাক্কা খেয়েছে পুরো ফুটবল দুনিয়া। অনেকেই অনেক ধরনের অনুরোধ করছেন মেসিকে। ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর কর্মকর্তারা তো ২ হাত বাড়িয়ে অপেক্ষা করছেন মেসির জন্য। এবার সেই অপেক্ষমানদের তালিকায় যোগ দিলেন আর্জেন্টিনার রাষ্ট্রপতি আলবার্তো ফার্নান্দেজও।

টিওয়াইসি নিউজে বলা হয়, মেসিকে নিয়ে একটি আবেগি অনুরোধ জানিয়েছেন আর্জেন্টাইন রাষ্ট্রপতি আলবার্তো ফার্নান্দেজ।

তিনি বলেন, ‘তুমি আমাদের সবার হৃদয়ে আছো। কিন্তু আমরা কখনো আমাদের দেশের মাটিতে তোমার খেলা দেখিনি (ক্লাবের হয়ে)। আমাদেরকে এই সুযোগটা দাও। তুমি ফিরে এসো নিওয়েলসে, যেটা তোমারই ক্লাব। আমাদেরকে তোমার ক্যারিয়ারের বাকি ম্যাচগুলো গ্যালারিতে বসে দেখতে দাও।’

গত মঙ্গলবার ব্যুরোফ্যাক্সের মাধ্যমে বার্সেলোনাকে ক্লাব ছাড়ার সিদ্ধান্তের কথা জানান লিওনেল মেসি। তার এমন ঘোষণার পর স্বাভাবিকভাবেই বড়সড় ধাক্কা খেয়েছে পুরো ফুটবল দুনিয়া। অন্যদিকে, ক্লাবের সামনে এখনও বিক্ষোভ করছেন বার্সেলোনা সমর্থকরা।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর