মারবেল খেলা নিয়ে শিশুদের ঝগড়া, অভিভাবকের আঘাতে এক শিশুর মৃত্যু

ভোলার তজুমদ্দিনে শিশুদের মারবেল খেলার সময় মারামারিকে কেন্দ্র করে অভিভাবকের আঘাতে এক শিশু নিহত হয়েছে। সুরতহাল রিপোর্ট শেষে মামলা প্রক্রিয়াধীন আছে।

জানা গেছে, উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সিরু মুন্সী বাড়ীর সিরাজের ছেলে মোঃ শান্তর (১২) সাথে একই বাড়ীর শফিউল্যাহর ছেলে জিহাদ (১০) এর শুক্রবার বিকালে মারবেল খেলা নিয়ে মারামারি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে জিহাদের অভিভাবক শফিউল্যাহ এলোপাতাড়ি মারপিট করে কবরস্থানে দেয়ালের সাথে শিশু শান্তর মাথা ঠোঁকায়। এতে শান্ত অজ্ঞান হয়ে যায়। হৈচৈ শুনে শান্তর পঙ্গু পিতা সিরাজ, মাতা রাবিয়া এগিয়ে এলে তাদেরকেও মারপিট করে। পরে শিশু শান্তকে উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে আনেন।

হাসপাতালের ডাক্তার নাসরিন ফাতেমা জানান, শিশুটি বমি করছিল, অবস্থা আশংকা জনক হওয়ায় ভোলা রেফার করা হয়েছে। ভোলা থেকে রেফার করলে শনিবার ঢাকা নেয়ার পথে ক্রিস্টাল লঞ্চে শান্ত মারা যায়।
থানা অফিসার ইন-চার্জ এসএম জিয়াউল হক জানান, লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। লিখিত অভিযোগ পাওয়া গেছে, আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর