গলায় চুইংগাম আটকে শিশুর মৃত্যু

সিরাজগঞ্জে হাসান আলী (৪) নামে এক শিশুর গলায় চুইংগাম আটকে মৃত্যু হয়েছে। ওই শিশুটি সলংগা থানার আগরপুর গ্রামের আবেদ আলীর ছেলে। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমেছে।

সলঙ্গা থানার ওসি তাজুল হুদা এ তথ্য নিশ্চিত করে জানান, রোববার (৩০ আগস্ট) সকালে শিশু হাসান আলী বাড়ির পাশে খেলা করছিল ও চুইংগাম খাচ্ছিল। এক পর্যায়ে চুইংগামটি তার গলায় আটকে যায়। স্বজনেরা তাৎক্ষণিকভাবে তাকে পাশের তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এমন মৃত্যুর বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় বিকেলে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর