চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

বগুড়ার আদমদীঘিতে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে শাহেরা আক্তার (৩৮) নামের এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছে। রোববার (৩০ আগস্ট) সকালে উপজেলার সান্তাহার নলডাঙ্গা স্টেশন এলাকায় এঘটনা ঘটে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

নিহত শাহেরা রাজশাহীর বাগমারার অর্জুনপাড়া গ্রামের দুবাই প্রবাসী ছিদ্দিকুর রহমানের স্ত্রী।

সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম জানান, গত শনিবার সকালে সান্তাহারে রেলওয়ে থানাধীন নলডাঙ্গা রেলওয়ে স্টেশনে শাহেরা আক্তার আত্মহত্যা করার জন্য ট্রেনের অপেক্ষায় বসে ছিলেন। দুপুর দেড়টার দিকে চিলাহাটি থেকে খুলনাগামী রুপসা আন্তঃনগর এক্সপ্রেস নলডাঙ্গা রেলওয়ে স্টেশনের নিকট পৌঁছালে সে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে রোববার সকালে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর