১ সেপ্টেম্বর থেকে সব বাসা-বাড়ি হোল্ডিং ট্যাক্সের আওতায় আসবে

ফুটপাত দখল করে কাউকে ব্যবসা করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। আগামী মঙ্গলবার থেকে সব বাসা-বাড়ি হোল্ডিং ট্যাক্সের আওতায় আসবে বলেও জানান তিনি।

আজ রোববার (৩০ আগস্ট) সকালে রাজধানীর উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকা সরেজমিনে পরির্দশন শেষে মেয়র সাংবাদিকদের এ কথা বলেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনে ট্যাক্স পরিশোধ করে ২ লাখ ৪০ হাজার ভবন। ব্যক্তিগত পর্যায়ে খেলাপির সংখ্যা নগণ্য হলেও বেশ কিছু প্রতিষ্ঠানের ক্ষেত্রে তা কোটি কোটি টাকা। এদিকে উত্তর সিটি করপোরেশনেই বকেয়া পড়ে আছে শত কোটি টাকা হোল্ডিং ট্যাক্স। বকেয়ার তালিকায় আছে ইউনাইটেড হাসপাতাল, ওয়েস্টিন হোটেল, বিজিএমইএ এর মতো বড় বড় প্রতিষ্ঠান। ট্যাক্স ফাঁকির এই রাঘব বোয়ালদের দেয়া তথ্যেও রয়েছে গড়মিল।

বিশেষজ্ঞরা বলছেন, নিজেদের শক্তিশালী করতেই পাওনা আদায়ে কৌশলী হতে হবে সিটি করপোরেশনকে। এদিকে ডিএনসিসি বলছে কঠোর হচ্ছেন তারা।

মেয়র আতিক বলেন, আমাদের সুযোগ নেবে কিন্তু তারা ট্যাক্স দেবে না এটা তো হতে পারে না।

পহেলা সেপ্টেম্বর থেকে ট্যাক্সের পরিধি বাড়াতে শুরু হচ্ছে উত্তর সিটি করপোরেশনের বিশেষ চিরুনি অভিযান।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর