পুলিশের বাধা ভেঙে রাজধানীতে তাজিয়া মিছিল

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের বাসিন্দারা পুলিশের বাধা উপেক্ষা করে সড়কে আশুরার তাজিয়া মিছিল করেছেন। করোনা মহামারির কারণে এবার উন্মুক্ত সড়কে তাজিয়া মিছিল করার ওপর নিষেধাজ্ঞা রয়েছে।

আজ রবিবার দুপুরে দিকে জেনেভা ক্যাম্পের কয়েকশ লোক তাজিয়া মিছিল নিয়ে গজনবী রোড দিয়ে পশ্চিম দিকে অগ্রসর হতে চাইলে পুলিশ সেখানে বাধা দেয়। পরে পুলিশের বাধা অতিক্রম করে তাজিয়া মিছিল নিয়ে তারা গজনবী সড়ক দখল করে চক্কর দিতে থাকে।

এ প্রসঙ্গে ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর বিভাগের অতিরিক্ত উপ কমিশনার মৃত্যুঞ্জয় দে সজল বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গজনবী রোডের পূর্ব দিক থেকে মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের পাশ দিয়ে পশ্চিম দিক পর্যন্ত তাজিয়া মিছিল করার অনুমতি দেওয়া হয়।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম রাস্টন বলেন, আমরা মিছিল রাস্তায় না নিতে অনেক অনুরোধ করেছিলাম ক্যাম্পবাসীকে। কিন্তু তারা অনুরোধ শোনেননি। পরে শুধুমাত্র ক্যাম্পের পাশে গজনবী রোডেই মিছিল সীমাবদ্ধ রাখতে বলা হয়েছে। পুলিশের পক্ষ থেকেও তাদের সেই অনুমতি দেওয়া হয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর