ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ারুল আবেদীন খাঁন তুহিন রোববার উপজেলা সমাজ সেবা কার্যালয় আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বলেন, শেখ হাসিনা অসহায় মানুষের বন্ধু বলেই নান্দাইলেও শতভাগ বয়স্ক, বিধবা ভাতার স্বচ্ছ ও সঠিক বাস্তবায়ন হচ্ছে।’
নান্দাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েলের সভাপতিত্বে চন্ডীপাশা সরকারী উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে শতভাগ বয়স্ক, বিধবা ও স্বামী পরিত্যাক্তা ভাতা প্রদান নিশ্চিতকল্পে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি তাঁর বক্তব্যে আরো বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই ২০১৪ সন থেকেই নান্দাইলবাসীর উন্নয়নে কাজ করে যাচ্ছি। শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, গ্রামীণ অবকাঠামো ও বিদ্যুতখাতে ব্যাপক উন্নয়ন সহ সর্বখাতে উন্নয়নের চিত্র আজ দৃশ্যমান। তাই এবারও প্রধানমন্ত্রীর উপহার একশতটি উপজেলাকে শতভাগ বয়স্ক ও বিধবা ভাতার আওতায় নান্দাইল উপজেলাকেও সম্পৃক্ত করতে পেরেছি।
এখন এর স্বচ্ছ ও সঠিক বাস্তবায়নে আপনাদের সহযোগীতা চাই।” উক্ত সুধী সমাবেশে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ইনসান আলীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, বিশেষ অতিথি পৌরসভার মেয়র রফিক উদ্দিন ভুইয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল, জেলা পরিষদ সদস্য আবু বক্কর সিদ্দিক বাহার, ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, প্রবীণ আওয়ামীলীগ নেতা আলহাজ্ব শরাফ উদ্দিন ভূইয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মাজহারুল হক ফকির, সাংবাদিক আলম ফরাজী প্রমুখ।
উল্লেখ্য, শতভাগ ভাতা কার্ডের জন্য www.bhata.gov.bd সরকারি ওয়েব সাইটে আবেদন ফরম পূরণ করে সমাজ সেবা কার্যালয়ে জমা দিতে হবে। এ কার্যক্রমে অনলাইন আবেদন ফরম পুরণে কম্পিউটার অপারেটরকে ২০ টাকা ব্যাতীত কেউ কোন প্রকার মোটা অংকে টাকা হাতিয়ে নিতে না পারে সেজন্য সুধী সমাবেশে সকলকে সর্তক থাকার আহ্বান জানানো হয়। এসময় বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য-সদস্যাগণ সহ রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও সুশীল সমাজের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/অমি