কাঁচা মরিচে বাড়তি ‘ঝাল’, প্রতি কেজি ৩২০ টাকা

রাজধানীতে কাঁচা মরিচের দামের ঝাল বেড়েই চলেছে। সপ্তাহ খানেক আগেও যে কাঁচা মরিচ ছিলো ১৮০ থেকে ২০০ টাকা। সেই কাঁচা মরিচের দাম বেড়ে এখন কেজি প্রতি হয়েছে ৩২০ টাকা।

আজ রোববার(৩০ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজার, মিরপুরসহ বিভিন্ন জায়গা ঘুরে প্রতি কেজি কাঁচা মরিচ ২৫০ টাকা থেকে ৩২০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

কাঁচা মরিচ কিনতে এসে একজন মহিলা বলেন, বাজারের একজন খুচরা বিক্রেতা তার কাছে একশ গ্রাম কাঁচা মরিচের দাম চান ৮০ টাকা। আর এক কেজি বা এর বেশি কিনলে ৩০০ টাকা রাখা যাবে। এটা নিত্য প্রয়োজনীয় সবজি। দুদিন আগেও যেখানে ১৭০ টাকা কেজি দরে কাঁচা মরিচ কিনেছি। আজ সেখানে তার দাম হলো ৩০০ থেকে ৩২০ টাকা। সরকারের এদিকে নজর দেয়া উচিত।

এ বিষয়ে আরেকজন বলেন, বাজারে এসে কাঁচা মরিচের দাম শুনে হতাশ। ভেবেছিলাম ১ কেজি কিনবো। কিন্তু বেশি দামের কারণে ২৫০ গ্রাম কিনতে হয়েছে।

বিষয়টি নিয়ে কয়েকজন বিক্রেতার কাছে জানতে চাইলে তারা বলেন, দেশে যে পরিমাণ কাঁচা মরিচের উৎপাদন হয় তা দেশের জন্য পর্যাপ্ত নয়। প্রতিবছরই বন্যা বা বর্ষা মৌসুমে কাঁচা মরিচের দাম বেড়ে থাকে। আড়ত থেকে বেশি টাকায় তারা মরিচ কিনেছি। তাই খুচরাও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর