দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরো ১ হাজার ৮৯৭ জন। এদিনে মৃত্যু হয়েছে ৪২ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪ হাজার ২৪৮ জনে। মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ লাখ ১০ হাজার ৮২২ জন।
রবিবার (৩০ আগস্ট) দুপুরে করোনাভাইরাস সম্পর্কিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৪৪ জন এবং মোট সুস্থ ২ লাখ ১ হাজার ৯০৭ জন।
বার্তাবাজার/কে.জে.পি