ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সড়েকর পাশের সড়কারি গাছ কাটার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। খবর পেয়ে সহকারী ভূমি কর্মকর্তা গিয়ে গাছ কাটা বন্ধ করেন।
উপজেলার উচাখিলা-মরিচারচর সড়কের পাশে রাজিবপুর ইউনিয়নের উজানচরনওপাড়া (শিমারবুক) গ্রাম। সড়কটি ইতোমধ্যে এলজিইডি থেকে সড়ক ও জনপথ বিভাগের কাছে হস্তান্তর হয়েছে। ঈশ্বরগঞ্জ থেকে মরিচারচর সড়কটি প্রশস্ত করে নির্মাণের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু করেছে। এই খবরে সড়কের উজানচর নওপাড়া গ্রামের আবদুল হাইয়ের ছেলে বাড়ির পাশে গাছ কাটতে শুরু করে। একটি কাঁঠাল গাছ ইতোমধ্যে কেটে ফেলা হয়েছে। খবর পেয়ে স্থানীয় ভূমি সহকারী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে গাছ কাটতে বাঁধা দেন।
স্থানীয়রা জানান, স্বপন ৬ টি কাঁঠাল গাছ বিক্রি করে দিয়েছিল। পরে প্রশাসনের লোকজন এসে তা বন্ধ করে।
খবর পেয়ে রোববার দুপুরে ঘটনাস্থলে গেলে দেখা যায় রাস্তার পাশে পড়ে রয়েছে। স্বপন মিয়া বলেন, গাছ গুলো বিক্রি করেন নি। নিজের বাবার জন্য খাট বানাতে সরকারি গাছ কেটেছিলেন। পরে নাইব এসে নিষেধ করায় কাটা বন্ধ রেখেছেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীন বলেন, সড়কের পাশের গাছ কেটে ফেলায় নাইব পাঠিয়ে গাছ জব্দ করে ভূমি অফিসে আনতে বলা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বার্তাবাজার/অমি