মিয়ানমার থেকে আমদানীকালে প্রায় দেড় লাখ ইয়াবা আটক

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে মালিক বিহীন ১লাখ ৪০ হাজার পিস ইয়াবা আটক করেছে বিজিবি।

শনিবার (২৯ আগষ্ট) রাত ১০টায় উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী সীমান্ত এলাকায় এসব ইয়াবার চালান আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ২ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল ফয়সাল হাসান খান।

তিনি জানান, মিয়ানমার থেকে ইয়াবার চালান পাচারে সংবাদের ভিত্তিতে খারাংখালী বিওপির জওয়ানরা নাফ নদীর কিনারায় অবস্থান নেয়। মিয়ানমার থেকে এক ব্যক্তি সাঁতরিয়ে সীমান্তে অনুপ্রবেশকালে জওয়ানরা ধাওয়া করে। ধাওয়ার মুখে সাথে থাকা দুটি বস্তা ফেলে সাঁতরিয়ে সীমান্ত রেখা অতিক্রম করে মিয়ানমার অভ্যান্তরে পালিয়েগেলে তাকে আটক করা সম্ভব হয়নি। পরে বস্তা দুটি জব্দ করে ১লাখ ৪০হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ইয়াবা গুলো পরবর্তিতে অনুষ্টানিক ভাবে বিনষ্ট করণের লক্ষ্যে ২বিজিবি ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর