বিজ্ঞাপনচিত্রে মডেল হয়ে সবে মাত্র শুরু করেছিলেন শোবিজে পথচলা, শুরুতেই নিজের লুক দিয়ে দর্শক মন জয় করতে শুরু করেছিলেন। পরে নাম লেখান টিভি নাটকে। তার স্বপ্ন ছিল বিখ্যাত তারকা হওয়ার। আর ঠিক তখনই তার মৃত্যুর খবর।
পরিবার সূত্রে জানা যায়, আজ (৩০ আগস্ট) সকালে লরেন মেন্ডেস তার বাসায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
লরেন এয়ারটেলের বিজ্ঞাপনে ‘ইন্টারনেট শেষ হলেও, নো টেনশন’-এই সংলাপটি দিয়ে আলোচনায় আসেন। তার ক্যারিয়ারের শুরুটা নানা পণ্যের ফটোশুট মডেল হিসেবে হলেও পরিচিতি পেয়েছেন বিজ্ঞাপন দিয়ে।
লরেনকে দেখা গেছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অমর প্রেম’-এ। সর্বশেষ সঞ্জয় সমদ্দার পরিচালিত ‘ট্রল’ নাটকে ২৬ আগস্ট অংশ নেন। এতে অপূর্ব, তাসনিয়া ফারিনের সঙ্গে শুটিং করেন।
বার্তাবাজার/কে.জে.পি