ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের উপজেলাধীন কামাওলমোড়া গ্রাম। সেই গ্রামে বৃদ্ধ স্বামী ও একমাত্র মেয়েকে নিয়ে বসবাস মমতাজ বেগমের। ঘরে ২০ দিন ধরে কোনো বাজার সদাই নেই তাদের। খুদের (চালের ভাঙা অংশ) ভাত খেয়ে কোনো মতে ক্ষুধা নিবারণ করছেন।
আজ (রোববার) সাভারের একটি স্বেচ্ছাসেবী সংগঠন ‘ডু সামথিং’ফাউন্ডেশনের সদস্যরা জানায় এসব কথা। তারা ওই নারীর বাড়িতে গিয়ে খোঁ নিয়ে এই তথ্যগুলো জানতে পেরেছে। তখন তাদের কিছু বাজারও তারা করে দিয়ে আসে।
খোঁজ নিয়ে জানা যায়, মমতাজ বেগমের স্বামী বেশ কিছুদিন ধরে অসুস্থ হয়ে শয্যাশায়ী। কাজ করতে পারেননি দীর্ঘদিন। শেষ বয়সে জন্ম নেয়ে একমাত্র মেয়েটির বয়সও খুব কম। আগুন লেগে পুড়ে বাঁকা হয়ে যায় মেয়েটির পা। এর আগে পরের বাড়িতে কাজ করে সংসারে সহযোগিতা করতেন মমতাজ। এখন তিনিও অসুস্থতার জন্যে তা পারছেন না। এমতাবস্থায় মানবেতর জীবন যাপন করছেন কোনো আয় উপার্জনহীন এই ৩জন মানুষ।
ডু সামথিং’র সদস্যদের কাছে মমতাজ বেগম একটী চায়ের দোকান দেয়ার জন্য কিছু সাহায্য চেয়েছেন। দোকানটি করার জন্য প্রায় ৩০ হাজার টাকার প্রয়োজন। এজন্য তিনি সমাজের বিত্তবানদের সহযোগিতা প্রত্যাশা করেন।
বার্তাবাজার/এসজে