হোসেনী দালানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির গ্রেনেড হামলায় দু’জন নিহত হয়েছিলো। এ ঘটনায় আহত হয়েছিলো শতাধিক। পাঁচ বছর হয়ে গেলেও সেই মামলার বিচার এখনও সম্বন্ন হয়নি।
রবিবার (৩০ আগস্ট) আশুরার তাজিয়া মিছিলের সময় হোসেনী দালান ইমামবাড়ার তত্ত্বাবধায়ক এম এম ফিরোজ হোসেনের কাছে এই মামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘প্রার্থনা করি বিচার তাড়াতাড়ি শেষ হোক, জড়িতরা প্রাপ্য সাজা পাক।’
করোনার সংক্রমণের কারণে এবার ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল হোসেনী দালান চত্বরেই সকাল ১০টায় বের হয়।
এ সময় সাংবাদিকরা ২০১৫ সালে বোমা হামলার বিষয়ে জানতে চাইলে ইমামবাড়ার তত্ত্বাবধায়ক জানান, ‘২০১৫ সালে যে বোমা বিস্ফোরণ হয় সেটার বিচার অদ্যাবধি চলছে। এখনও এটা প্রক্রিয়াধীন আছে। ২০২০ সালে এসে আমরা আশা করি যাতে এই বিচার অতি তাড়াতাড়ি সম্পন্ন হয় এবং যারা এটা করেছে তাদের প্রাপ্য সাজাটা হোক। এই প্রার্থনা আমরা করি।’
এবারের তাজিয়া মিছিলের বিষয়ে তিনি বলেন, ‘আমরা এবার করোনায় জর্জরিত। আমাদের যে তাজিয়া মিছিলের ৪০০ বছরের ঐতিহ্য সেখানে কিছুটা বাধাপ্রাপ্ত হয়েছি করোনার কারণে। সরকারের নির্দেশনা মেনে এবার আমরা আশুরার মিছিল ভেতরেই করছি।’
ফিরোজ হোসেন বলেন, ‘আমরা আশা করি আগামীতে সেই পুরনো ঐতিহ্যে ফিরে যাব ইনশাআল্লাহ। তাজিয়া মিছিলে যা থাকে এবার তার সবকিছুই আছে। স্বাস্থ্যবিধি মেনেই আমরা সবকিছু করার চেষ্টা করছি।’
‘আমরা আমাদের মতো চেষ্টা করছি স্যানিটাইজ করে ভেতরে প্রবেশ করানোর জন্য, সবাই যাতে বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান করে সেটা দেখছি।’
ভিডিও…….
তাজিয়া মিছিলে জঙ্গি হামলার ৫ বছর: বিচার দ্রুত সম্পন্ন করার দাবি
তাজিয়া মিছিলে জঙ্গি হামলার ৫ বছর: বিচার দ্রুত সম্পন্ন করার দাবিবিস্তারিত জানতে ক্লিক করুনhttp://bartabazar.com/archives/207774
Gepostet von Barta Bazar am Sonntag, 30. August 2020
বার্তাবাজার/অমি