পাওনা টাকা নিয়ে বিরোধ: ফোনে ডেকে নিয়ে যুবককে গুলি করে হত্যা

নরসিংদীতে ফোন করে ডেকে নিয়ে আমির হোসেন (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। আজ রবিবার সকালে পৌর শহরের ব্রাহ্মন্দী খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আমির হোসেন শহরতলীর চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া সংগীতা এলাকার ফাইজ উদ্দিনের ছেলে।

নিহতের পরিবারের বরাত দিয়ে নরসিংদী সদর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার দত্ত চৌধুরী বলেন, পাওনা টাকা নিয়ে আমির হোসেনের সঙ্গে প্রতিপক্ষ শাহীনের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ভোরে শাহীন ফোন করে আমির হোসেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে তারা শহরের খালপাড় কলেজ রোডে এলাকায় দেখা করেন। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে আমির হোসেনকে গুলি করে পালিয়ে যান শাহীন।

ওসি আরও বলেন, ‘খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। হত্যার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। অভিযুক্ত শাহীনের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে’।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর