গাজীপুরে অজ্ঞাত নারীর গলাকাটা লাশ উদ্ধার

গাজীপুরের কোনাবাড়ি থেকে গলাকাটা অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৩০ আগস্ট) ভোরে কোনাবাড়ির দেওয়ালিয়াবাড়ি এলাকার সেফটিক ট্যাঙ্ক থেকে লাশটি উদ্ধার করা হয়।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের কোনাবাড়ি থানার এসআই শাখাওয়াত ইমতিয়াজ জানান, প্রবাসী আনোয়ার হোসেনের বাড়ির ভাড়াটিয়ারা কেয়ারটেকারের কাছে সেফটিক ট্যাঙ্ক থেকে দুর্গন্ধ আসার অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে কেয়ারটেকার সুমন সেফটিক ট্যাঙ্ক খুলে ভিতরে একটি বস্তা দেখতে পান। সুমন সাথে সাথে পুলিশকে খবর দেয়।

এসআই শাখাওয়াত ইমতিয়াজ আরও জানান, বস্তার ভিতর থেকে পুলিশ অজ্ঞাত নারীর গলাকাটা লাশ উদ্ধার করে। তবে ধরণা করা হচ্ছে ৬-৭ দিন আগে তাকে হত‌্যা করা হয়েছে। ওই নারীর নাম পরিচয় পাওয়া যায় নি। বয়স আনুমানিক ২২ বছর।

তিনি জানান, অজ্ঞাত নারীর লাশ গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডি‌ক‌্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

বার্তা বাজার কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর