দেশব্যাপী চিকিৎসক, নার্স এবং সংশ্লিষ্ট বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা মোট ৭ হাজার ৭৮৫ জনে দাড়িয়েছেন।
করোনায় আক্রান্তদের মধ্যে দুই হাজার ৬৮৮ জন চিকিৎসক, এক হাজার ৯৩১ জন নার্স এবং অন্যান্য কর্মকর্তা কর্মচারীর সংখ্যা তিন হাজার ১৬৬ জন।
বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন এবং মহাসচিব ডা. ইহতেশামুলহক চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জাননো হয়েছে, রাজধানী ঢাকায় করোনায় আক্রান্ত চিকিৎসক ও নার্সসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীর সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে।
এতে আরও বলা হয়েছে, আক্রান্তদের মধ্যে গতকাল ২৯ আগস্ট পর্যন্ত ঢাকায় ৮০৮ জন চিকিৎসক, ৭৭৬ জন নার্স এবং ৪৪০ জন অন্যান্য স্বাস্থ্যকর্মী, কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। আর করোনা সংক্রমণ কিংবা করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন ৮১ জন চিকিৎসক।
বার্তাবাজার/অমি