কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় পুলিশ অফিসারসহ ৪ জনের মৃত্যু

জম্মু কাশ্মীরের শ্রীনগরে পাল্টাপাল্টি হামলায় তিনজন বিচ্ছিন্নতাবাদী নেতাসহ ভারতীয় এক পুলিশ অফিসারের মৃত্যু হয়েছে। পুলিশের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে দ্য হিন্দু।

শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত শ্রীনগরের পানথা চৌক এলাকায় এই পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে।

ভারতীয়বাহিনীর একটি সূত্রে জানা যায়, পানথা চৌক এলাকায় পুলিশ ও সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) চেক পয়েন্টে বিচ্ছিন্নতাবাদীরা হামলা চালালে পাল্টা জবাব দেয় তারা। এতে তিন বিচ্ছিন্নতাবাদীর মৃত্যু হয়। মৃত্যু হয় ভারতীয় পুলিশের এক অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টরের।

অভিযানটি চালানোর আগে এলাকাটি ঘিরে ফেলেছিল ভারতীয়বাহিনী। অভিযান চালানোর সময় বিচ্ছিন্নতাবাদীরা গুলি চালালে পাল্টা জবাব দেয় ভারতীয়বাহিনী। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।

দ্য হিন্দুর খবরে জানানো হয়েছে, নিহত এএসআইয়ের নাম বাবু রাম, তিনি জম্মু-কাশ্মীর পুলিশের এএসআই। প্রতিপক্ষের গুলিতে আহত হলে তাকে শ্রীনগরের সেনাবাহিনীর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর