মসজিদে দুই রাকাত নামাজ পড়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা

নাটোরের নলডাঙ্গায় রেলওয়ে মসজিদে দুই রাকাত নামাজ পড়ার পর লিলি বেগম নামে এক গৃহবধূ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। স্বজনদের ধারণা লিলি বেগম মাথা ও হাত ব্যথার যন্ত্রণা থেকে বাঁচতেই আত্মহত্যা করেছে। কারন বেশ কিছুদিন যাবৎ লিলি বেগম মাথা ও হাত ব্যথার যন্ত্রণায় ভোগছেন।

নলডাঙ্গা থানার ওসি নজরুল ইসলাম জানান, সান্তাহার জিআরপি সদস্যরা শনিবার রাত ৯টার দিকে লিলি বেগমের মরদেহ উদ্ধার করে।

রেলওয়ে মসজিদের মোয়াজ্জিন এবং প্রত্যক্ষদর্শীরা জানান, লিলি বেগম রেলওয়ে মসজিদে দুই রাকাত নফল নামাজ পড়েন এরপর দুপুরে চিলাহাটি থেকে খুলনাগামী রুপসা এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তিনি।

উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ লিলি বেগমের আত্মহত্যার ঘটনা নিশ্চিত করেন। লিলি বেগম দুই সন্তানের জননী। রাজশাহী জেলার বাগমারা উপজেলার হামিরকুৎসা ইউপির অর্জুনপাড়া গ্রামের প্রবাসী সিদ্দিকুর রহমানের স্ত্রী।,

লিলির ছেলে শাহিনুর জানান, প্রায় দেড়মাস আগে বাড়ির ছাদ থেকে সিঁড়ি দিয়ে নামার সময় তার মা পড়েগিয়ে মাথা আর হাতে ব্যথা পান। মাথা ও হাত ব্যথার জন্য তার মা নিয়মিত ঔষধ খেলেও মাঝে মাঝেই ব্যথায় তীব্র যন্ত্রণা হতো। শনিবার দুপুরে ঔষধ পরিবর্তনের কথা বলে তিনি নলডাঙ্গায় আসেন। দুপুরের পর আত্মহত্যার খবর জানতে পারেন।

বার্তা বাজার কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর