পাবনায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

পাবনায় নবী নেওয়াজ নামের এক সাংবাদিকের ওপর হামলা করেছে সন্ত্রাসীরা। এ সময় তাকে জিআই পাইপসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে জখম করে সন্ত্রাসীরা।

শনিবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে মহেন্দ্রপুরে এই হামলার ঘটনা ঘটে। নবী নেওয়াজ দৈনিক এ যুগের দীপ পত্রিকার বার্তা সম্পাদক।

সাংবাদিক নবী নেওয়াজ জানান, শনিবার রাতে মহেন্দ্রপুর এলাকার দুর্বৃত্তরা হামলা চালিয়ে তাকে গুরুতর জখম ও আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে তিনি প্রাথমিক চিকিৎসা শেষে সদর থানায় লিখিত এজাহার দায়ের করেন।

পাবনা সদর থানার অফিসার ইনচার্জ নাসিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ওই এলাকায় এসআই সুব্রত’র নেতত্বে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। হামলাকারীরা যারাই হোক না কেন তাদের আইনের আওতায় আনা হবে’।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর